বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ক‌রোনা থে‌কে বাঁচ‌তে মস‌জি‌দে মস‌জি‌দে ইমাম‌দের দোয়া করার অনু‌রোধ- আইনমন্ত্রী

‌বি‌শেষ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫৬৩ বার পঠিত

মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে ইমামদেরকে দোয়া করার অনুরোধ জানান আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে ভার্চুয়্যালি মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান। ঢাকা থেকে মতবিনিময় সভায় অংশ নেন তি‌নি।

আনিসুল হক বলেন, রমজান মাসে আমাদের আল্লাহর কাছে আন্তরিকতার সঙ্গে ক্ষমা প্রার্থনা করা উচিত। একমাত্র আল্লাহই আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ দিতে পারেন। আল্লাহই আমাদের ভরসা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন, মাফ করতে পারেন। আমরা নিশ্চয়ই কারণে-অকারণে অন্যায় করেছি। সময় এসেছে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করে বলি আল্লাহ তুমি আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দাও। আল্লাহ আমরা সঠিকভাবে তোমার পথে চলব। তুমি আমাদেরকে সুযোগ দাও।

ভার্চুয়‌্যা‌লি মতবি‌নিময়ের সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, মাওলা আসয়াদ আল হাবিবী, মুফতি আসয়াদুজ্জামান, মুফতি কাজী কেফায়েতুল্লাহ মাহমুদী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com