মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

‌সিরাজগ‌ঞ্জে কি‌শোরী শ্রমিক‌কে রাতভর ধর্ষণ- থানায় মামলা

‌সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৫৪ বার পঠিত
প্রতিকী ছ‌বি

সিরাজগঞ্জের এনায়েতপুরে কিশোরী তাঁত শ্রমিককে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে নির্যাতিতার ভাই মামলা করেন। নুর মোহাম্মদ এনায়েতপুরের এলাকার ভাঙ্গাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ ওই কিশোরীর ভাইয়ের বন্ধু। তারা একে অপরের পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ির পাশের দোকানে শ্যাম্পু কিনতে যায় ওই কিশোরী। পথে তাঁত শ্রমিক নুর মোহাম্মদ মুখ চেপে ধরে তাকে পাশের শালবনে নিয়ে যান। সেখানে রাতভর ধর্ষণ করে ভোরে রেখে যান। পরে বাড়ি ফিরে কিশোরী পরিবারকে বিষয়টি অবগত করে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারের জন‌্য বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চালা‌নোর কথা ব‌লেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com