মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কুমিল্লা জেলা পুলিশের মাস্ক পদযাত্রা ও মাস্ক শুমা‌রি- মাস্কের ব‌্যবহার ৯৮%

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩০০ বার পঠিত

কুমিল্লা সিটি কর্পোরেশনের ব্যস্ততম এলাকায় মাস্ক পরিধানের হার ৯০ শতাংশের উপরে। ক্ষেত্রবিশেষে হার ৯৮% পর্যন্ত দেখা যায়। কুমিল্লা জেলা পুলিশের মাস্ক পদযাত্রায় এক শুমারির প্রাপ্ত তথ্য অনুযা‌য়ি দেখা যায়, নগরী‌তে ৯০% শতাংশ লোক মাস্ক ব‌্যবহার কর‌ছেন এবং কিছু এলাকায় ৯৮ শতাংশ লোকজন মাস্ক ব‌্যবহার কর‌ছেন।

করোনা প্রতিরোধে মাস্ক কে অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ পুলিশ গত ২১ শে মার্চ হতে জনসাধারণকে মাস্ক পরিধানে বিশেষ কর্মসূচি গ্রহণ করে। তারই অংশ হিসেবে কুমিল্লা জেলা পুলিশ বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে। জেলার প্রতিটি থানায় মাস্ক মঞ্চ স্থাপন করে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হয়।

জনসাধারণের মাঝে লক্ষাধিক মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালানো হয়। এছাড়াও জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এ ধরনের বিভিন্ন কার্যক্রমের ফলে মাস্ক পরিধানের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। প্রকৃত চিত্র পাওয়ার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি পরিচালনা করা হয়।

শহরের কান্দিরপাড় মোড় হতে গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তায় আনুমানিক ৫ শতাধিক জনসাধারণের উপর শুমারি করে দেখা যায় ৯৫ শতাংশের উপরে মাস্ক পরিধান করেছে। আমাদেরকে এটা ধরে রাখতে হবে। তবে এখনো গ্রামাঞ্চলে এ হার সন্তোষজনক নয়। কু‌মিল্লা জেলার নবাগত পু‌লিশ সুপার ফারুক আহ‌মে‌দের নিরলস প্রচেস্টায় জেলা পু‌লিশ‌কে নি‌য়ে মাস্ক প‌রিধা‌নের বিষ‌য়ে স‌চেতনতার জন‌্য নানা কর্মসু‌চি পালন ক‌রে আস‌ছেন। তি‌নি সর্ব‌ক্ষে‌ত্রে কুমিল্লাবাসীর সহযোগিতা কামনা ক‌রেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com