বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

আসাম‌ি ধর‌তে গি‌য়ে যমুনায় ডুবে প্রাণ গেল র‌্যাব ৫ কর্মরত এসআই সা‌হে‌দের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৫১ বার পঠিত

জয়পুরহাটে মাদক মামলার আসামিদের ধরতে পিছু ধাওয়া করতে গিয়ে ছোট যমুনায় ঝাঁপিয়ে পড়ে ওই নদীর পানিতে ডুবে সাহেদুজ্জামান (সাহেদ) নামে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের এক এসআইয়ের মৃত্যু হয়েছে।

নিহত র‌্যাব কর্মকর্তা সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশহিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন র্যাব সদস্যকে সঙ্গে নিয়ে এসআই সাহেদুজ্জামান পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদক মামলাল আসামিদের ধরতে যান। ওই সময় র্যাব সদস্যদের দেখে এক দল আসামি পালানোর চেষ্টা করে।

পরে তাদের ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। তাদের ধরতে পিছু ধাওয়া করতে অন্যান্য র‌্যাব সদস্যদের সঙ্গে এসআই সাহেদুজ্জামানও নদীতে ঝাঁপ দেন। অন্যরা নদী থেকে উপরে উঠে আসলেও সাহেদুজ্জামানকে পাওয়া যায়নি। তাকে খোঁজাখুঁজির করার বেশ কিছুক্ষণ পর ওই নদী থেকে সাহেদকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলার মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com