মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসিআই-দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫৪৭ বার পঠিত

এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছে ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান। শুক্রবার বিকেলে ঢাকার তেজগাঁওয়ে দীপ্ত টেলিভিশন স্টুডিওতে এ পদক প্রদান অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বক্তব‌্য রা‌খেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ফা হ আনসারী।

এ বছর সেরা শস্য উৎপাদনকারী কৃষক হয়েছেন ফেনীর আবু ছায়েদ রুবেল। চট্টগ্রামের হাসান চৌধুরী সাগর সেরা খামারি (গরু, ছাগল, মহিষ), কক্সবাজারের নয়ন সেলিনা সেরা খামারি (পোলট্রি) ও খুলনার মামুনুর রশিদ সেরা খামারি (মৎস্য) ক্যাটাগরিতে পদক পেয়েছেন। সেরা সবজি চাষি হয়েছেন হবিগঞ্জের বদু মিয়া। সেরা ফল চাষি হয়েছেন চাঁপাই নবাবগঞ্জের মতিউর রহমান। বগুড়ার ‘স্বপ্ন ছোঁয়া সিঁড়ি’ সমবায় সেরা সামাজিক  সমবায় বিভাগে ও নওগাঁর জাহাঙ্গীর আলম শাহ। সেরা কৃষিশিক্ষা প্রতিষ্ঠান/ ব্যক্তি বিভাগে পুরস্কার পেয়েছেন। তাছাড়া, গাইবান্ধার নজরুল ইসলাম সেরা কৃষি উদ্ভাবক ও সাভারের কোব্বাদ হোসাইন সেরা কৃষি উদ্যোক্তা হয়েছেন।

উল্লেখ্য, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভি ও এসিআই যৌথভাবে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহ ও সম্মাননা জানাতে প্রথমবারের মতো এই কৃষি পদক ‌প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com