মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

বি:বাড়ীয়ায় আসা‌মির হামলায় পু‌লিশ সদস্যের মৃত‌্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৭৯ বার পঠিত
Amir hossain

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে আসামির ছুরিকাঘাতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন আমির হোসেন (৩৫)। তিনি সদর থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মোনতাজ আলীর ছেলে। আহত হয়েছেন এএসআই মনি সংকর চাকমা। ঘটনার সময় তাঁরা সাধারণ পোশাকে ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের একটি মামলায় পাঘাচং চান্দপুর বগাহাটির মুছা মিয়ার ছেলে মামুন মিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পাঘাচং চান্দপুর বাজারে মামুনকে গ্রেপ্তার করতে যান পুলিশের দুই এএসআই আমির ও মনি সংকর চাকমা। এ সময় আসামি মামুনের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মামুন ধারালো ছুরি দিয়ে এএসআই আমিরের বুকে আঘাত করেন। মনি সংকরকেও আঘাত করে পালিয়ে যান। সে সময় অটোরিকশাচালক আলাল এগিয়ে এসে আমিরকে উদ্ধার করেন। পরে মনি সংকর চাকমা আমিরকে গাড়িতে তুলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই আমিরের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, আসামি গ্রেপ্তার করতে গিয়েছিলেন তাঁরা। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে এএসআই আমিরের মৃত্যু হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com