বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর শাহবা‌গে গাঁজা ও ফেন‌সি‌ডিলসহ আটক ৫

‌মিজানুর রহমান:
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিলসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো – মোঃ রমজান আলী , মোঃ রবিন আলী),  মোঃ কামাল হোসেন, মোঃ রানা ওরফে হেমাল হোসেন  ও মোঃ নাদিম  উদ্দিন । গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৫ কেজি গাঁজা, ৯০ বোতল ফেন্সিডিল ও মাদক বহনে একটি প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়।

ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ  জানান, শনিবার (২০ মার্চ,২০২১) ৫.৪৫ টায় শাহবাগ থানার এশিয়াটিক সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com