বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

হাসপাতা‌লে ঝ‌টিকা অ‌ভিযানে হ‌বিগঞ্জ জেলা প্রশাস‌ক

হ‌বিগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫০৫ বার পঠিত

হবিগঞ্জ সদর হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান। সোমবার (১৫ মার্চ) বিকেলে তিনি হাসপাতালে বিভিন্ন বিভাগের সেবার মান পরিদর্শন করেন।

এসময় বাথরুমের বেহাল অবস্থা দূরীকরণ, অপরিষ্কার বেড কভার পরিবর্তন, শিশু সুরক্ষা বিশেষ ওয়ার্ডের সমস্যা সমাধানসহ সেবা নিশ্চিতে বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়া পরিদর্শনের সময় সার্জারি ওয়ার্ডে এক রোগীর কাছ থেকে ব্যান্ডেজ করাতে টাকা দাবির অভিযোগ পান জেলা প্রশাসক। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিনকে নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোতাচ্ছিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ কেএম মোস্তাফিজুর রহমান, এডিএম মিন্টু চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল, ডা. আরশেদুর রহমান, ডা. মুস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা।
হাসপাতালের সব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন নবনিযুক্ত জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com