বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লায় মু‌ন্নি হিজড়া হত‌্যা মামলার প্রধান আসা‌মি মা-ছে‌লে গ্রেফতার

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৭৩ বার পঠিত

কুমিল্লায় মুন্নি হিজড়া হত্যা মামলার প্রধান আসামি সাকিবুল ইসলাম অনিক ও তার মা শাহিনা বেগমকে শনিবার (১৩ মার্চ)  গভীর রাতে জেলার লাকসাম থে‌কে গ্রেফতার ক‌রে কোতয়ালী ম‌ডেল থানা পু‌লিশ।

পু‌লিশ জানায়, গত ৯ মার্চ দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে নগরীর শাসনগাছা এলাকার মুন্নি হিজরাকে আসামি শাকিবসহ কয়েকজন মিলে কৌশলে আদর্শ সদর উপজেলার মুড়াপাড়া এলাকায় রেললাইনের পাশে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হলে ইতিপূর্বে পুলিশ চার জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিন্তু প্রধান আসামি সাকিব ও তার মা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পু‌লিশ সুত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কু‌মিল্লা কোতয়ালী ম‌ডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে এএসআই হান্নান আল মামুন ও এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার  লাকসাম থে‌কে প্রধান আসা‌মি পলাতক সাকিব ও তার মা শাহিনা বেগমকে গ্রেফতার করা হয়। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হলে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ মামলায় পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com