মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

ব্রাক্ষণবাড়ীয়ার সরাই‌লে ফেসবু‌কে মহানবী‌কে কটু‌ক্তি করার অ‌ভি‌যো‌গে গ্রেফতার ১

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৮৪৯ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে অভি দাস রনি (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে ব্রাক্ষণবাড়ীয়া জেলার সরাইল থানা পুলিশ। শুক্রবার (১২ মার্চ) ভোরে ঢাকা যাত্রাবাড়ীর জনতার মোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এলাকায় জনগন উ‌ত্তে‌জিত হ‌য়ে পড়‌লে রনির বাবা জহর লাল দাসকে (৫৫)‌কে আটক ক‌রে থানা হেফাজতে নেয় সরাইল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জহর লাল দাসের ছেলে রনি অন্য একজনের দেয়া ফেসবুক পোস্টে মহানবীকে (স:)ে‌কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শুক্রবার বিকেলের পর রনির করা মন্তব্যটি স্থানীয় ব‌্যক্তি‌দের নজ‌রে পড়ে। রনির শাস্তির দাবিতে গতকাল রাতে স্থানীয়রা অরুয়াইল বাজারে বিক্ষোভ শুরু করেন।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ভূত পরিস্থিতি এড়াতে রনির বাবা জহর লাল দাসকে রাতে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে সরাইল থানা পু‌লি‌শের এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ জেলা পুলিশের একটি টিম ঢাকা যাত্রাবাড়ী জনতার মোড় এলাকা থেকে রনিকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মুহাম্মদ আনিছুর রহমান নাগ‌রিক খবর‌কে জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে। আসা‌মি‌কে গ্রেফতার ক‌রে আইনানুহ ব‌্যবস্থা গ্রহন করা হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com