বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

আজ আদাল‌তে কু‌মিল্লার না‌বিলা ধর্ষণ ও হত‌্যা মামলায় আসা‌মির জা‌মিন শুনা‌নি

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৯৯ বার পঠিত

আজ কু‌মিল্লা জেলা ও দায়রা জজ আদাল‌তে হা‌জির করা হ‌বে চাঞ্চল‌্যকর শিশু না‌বিলা‌ ধর্ষণ ও হত‌্যা মামলার আসা‌মি মে‌হেরাজ হো‌সেন তুষার‌কে। না‌বিলা হত‌্যা মামলার বাদীর পক্ষ থে‌কে এ তথ‌্য জানা যায়। না‌বিলার বাবা প্রবাসী আবুল কালাম জানান, আজ আমার নিষ্পাপ শিশু না‌বিলা‌কে হত‌্যাকারী ঘাতক তুষার‌কে আদাল‌তে জা‌মিন শুনা‌নির জন‌্য তোলা হ‌বে । আমার অবুঝ শিশু‌ না‌বিলা‌কে হত‌্যাকারী ঘাতক তুষারের যেন উপযুক্ত বিচার করা হয়।ঘাতক‌কে ফাঁ‌সি‌তে ঝুলা‌নো হ‌লে আত্মার শা‌ন্তি পা‌বেন ব‌লে আ‌ক্ষেপ প্রকাশ ক‌রেন না‌বিলা বাবা আবুল কালাম।

উ‌ল্লেখ‌্য ২০১৮ সা‌লের ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে কু‌মিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবুল কালামের মেয়ে নাবিলা আক্তারকে (৪) একই এলাকার ডা. আলী আশ্রাফের ছেলে মেহেরাজ হোসেন তুষার (২০) একটি নিমার্ণাধীন ভবনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নাবিলা চিৎকার শুরু করলে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ওই ভবনের একটি রুমে সিমেন্টের বস্তার নিচে গুম করে রাখে। পরদিন স্থানীয়রা সেখান থেকে মরদেহ উদ্ধার করে। না‌বিলা হত‌্যা মামলা‌টি ডিবিতে আসার পর তদন্ত কর্মকর্তা ডিবির এসআই স‌হিদার রহমান  ঘাতক তুষারের সম্পৃক্তার প্রমাণ পে‌য়ে তাকে গ্রেফতার ক‌রে। ঘাতক তুষার কুমিল্লার আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হকের আদালতে ১৬৪ ধারায় ঘটনার জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ক‌রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com