বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে বিপুল প‌রিমান গাঁজাসহ গ্রেফতার ৪

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৫৩ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণ, সদর ও বুড়িচং উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ১৬৪ কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি কার্ভাড ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব সাংবাদিক সম্মেলন করে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তি‌নি জানান, শুক্রবার ৫ ফেব্রুয়ারি কু‌মিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একা‌ধিক টিম জেলার বি‌ভিন্ন স্থানে পৃথক অভিযান চা‌লি‌য়ে মোট ১৬৪ কেজি গাঁজাসহ  চারজন‌কে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার লাকসাম থানার পইশাগি গ্রামের জালাল আহম্মেদ এর ছেলে মোঃ বাহার উদ্দিন (২৯) , চৌদ্দগ্রাম থানার বদরপুর (উত্তরপাড়া) গ্রামের রফিক মিয়ার ছেলে ইমন মিয়া (১৯), বুড়িচং উপজেলার পূর্ব চাঁনপুর গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩৪), বুড়িচং থানার ভরাসাল গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাকিল(২৮)। উল্লেখ্য যে উক্ত অভিযানে একটি কাভার্ড ভ্যান ও ৩৬ কেজি গাঁজাসহ মোঃ বাহার উদ্দিন (২৯) কে আটক করা হয় এবং মোঃ শাকিল (২৮) এর বসতবাড়ি হতে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com