বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

সারা‌দে‌শে বঙ্গবন্ধুর জীবনীর ওপর পাঠচক্র

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৫১৬ বার পঠিত

বাঙ্গা‌লি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা গ্রন্থ সমূহের উপর পাঠচক্র শুরু করেছে বঙ্গবন্ধু পনর্গঠন কেন্দ্র। এই কার্যক্রম মুজিব বর্ষ উপলক্ষে প্রতি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হবে। যা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেয়া হবে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পুনর্গঠন কেন্দ্রের গবেষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু পুনর্গঠন কেন্দ্রের আয়োজক ও আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু)।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী পাঠ করেন ড. শাহাদাৎ হোসেন নিপু এবং সাবিরা মাহবুব জনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করে আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। জাতির পিতা সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তা জাতির পিতার লেখা বই গুলো পড়লেই বুঝা যায়। বঙ্গবন্ধুর আদর্শকে সারা বাংলার যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জাতির পিতার আদর্শকে ধারণ করে ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবো।
এর আগে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা গ্রন্থ পাঠের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী ১০ জনকে জাতির পিতার উপর লেখা বই উপহার দেয়া হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com