মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌ন: বেনা‌পোল সীমা‌ন্তে ৯‌টি নাইন এমএম ‌পিস্তল গু‌লি ম‌্যাগ‌জিনসহ ইউ‌পি সদস‌্য গ্রেফতার

সা‌কির আল মাহমুদ:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৮৯৪ বার পঠিত
গ্রেফতার ইউ‌পি সদস‌্য হা‌বিবুর রহমান

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগজিনসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে র‌্যাব ৬ এর সদস্যরা তাকে আটক করে। পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি অবগত করে র‌্যাব। গ্রেফতার ইউ‌পি সদস‌্য হাবিব রহমান পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে এবং পুটখালী ইউনিয়ন পরিষদের একজন মেম্বার।

যশোর র‌্যাব-৬ এর  কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি মেম্বার হাবিব রহমান তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। পরবর্তীতে আটক হাবিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com