শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সদরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান

কুমিল্লা সদরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১৯ বার পঠিত

কুমিল্লা মহানগরীর টমছম ব্রিজ এলাকা থেকে এসআরবি-১১ সিপিসি ২ এর সহযোগিতায় শাকিল (৩৩) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটক শাকিল কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জালুয়াপাড়ার মো. বাবুল মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার এসআই মোজাম্মেল জানান, শাকিল নারীদের সঙ্গে অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক করে ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে ধারণ করতেন। পরবর্তীতে ওইসব ছবি ব্যবহার করে ভুক্তভোগীদের কাছে অর্থ হাতিয়ে নেয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী এক নারী বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা রুজু করা হয়।

পুলিশ আরও জানায়, আটক শাকিল ওই মামলার এজাহারনামীয় আসামি। তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com