মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান

প্রেস বিজ্ঞপ্তি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

আজ মঙ্গলবার ১১ আগস্ট জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরুস্কার দেওয়া হয়।

উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ বড়ুয়া‘এর সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ ডিআইজি মহোদয়ের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।ডিআইজি মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় ডিআইজি মহোদয় সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় ডিআইজি মহোদয় সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।


তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গত জুলাই /২৬ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) জনাব মোঃ শাহীন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ‘জনাব তৌহিদুল আনোয়ার, শ্রেষ্ঠ ফাঁড়ি ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করেন এবং তাদেরকে আগামীতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) জনাব ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ জিয়াউর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া,অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জনাব কামরুজ্জামান সহ জেলা পুলিশের সকল সার্কেলগন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com