রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৮২ বার পঠিত

কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনার পর বিশেষ অভিযান পরিচালনা করে মূল অভিযুক্তকে ছয় রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছ।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এসব তথ্য জানান।

ওসি জানান, ঘটনার পরপরই অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কোতোয়ালি থানা এলাকা থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কাটাবিল এলাকার জামাল হোসেনের ছেলে জামসেদ হোসেন শ্রাবণ (২২) কে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধারাবাহিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন মৃত শাহজাহান মিয়ার ছেলে আসিফ (২৬), মৃত মোঃ সুলতানের ছেলে আশিক (৩৫) ও মোঃ ইকবালের ছেলে ইমন (১৯)। গ্রেফতার হওয়া চারজনের বাড়িই কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায়।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সমাজে নিরাপত্তা বিঘ্নকারী এবং মাদক ও অস্ত্রের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে কুমিল্লার মাটিতে ছাড় দেওয়া হবে না। স্কুলছাত্র ইথানের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে। অস্ত্র ও মাদক নির্মূলে জেলা পুলিশের কঠোর অবস্থান এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com