বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সহ-সাধারণ সম্পাদক পদে বিপুল ব্যবধানে এডভোকেট জাহাঙ্গীর আলম জয়ী

এমইএস/কুমিল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯০৫ বার পঠিত

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বিএনপি প্যানেলের এডভোকেট এনামুল হক সরকার থেকে ২০২ ভোট বেশি পেয়ে জয়লাভ করে নিরপেক্ষ প্যানেলের এডভোকেট জাহাঙ্গীর আলম। এনামুল হক সরকার পেয়েছে ৪৮৯ ভোট, জাহাঙ্গীর আলম পেয়েছে ৬৯১ ভোট।

এছাড়া আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থিত প্যানেল। মোট ১৫ পদের ১৩টি পদে বিজয়ী হয়েছে প্যানেলটি।

সভাপতি নির্বাচিত হয়েছেন জামায়াত প্যানেলের অ্যাডভোকেট সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন বিএনপিপন্থি অ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এ ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটি প্যানেল। প্যানেলগুলো হলো- বিএনপি ও জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সহিদ উল্লাহ (জামায়াত)-মাহাবুবুল হক খন্দকার (বিএনপি)’ প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ) প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামী লীগের ‘ফারুক-জামান’ পরিষদ।

বিএনপি ও জামায়াত প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান (সায়েম) (বিএনপি)।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত প্যানেলের মধ্যে বিএনপি আটটিতে এবং জামায়াত পাঁচটিতে জয়লাভ করে।

কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেলের কেউ জয়ী হতে পারেনি।

এছাড়া নিরপেক্ষ ব্যানার প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম দুটি পদে জয় লাভ করে।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াত প্যানেলের আবুল হাসনাত হিমেল (বিএনপি), অ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত), অ্যাডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), অ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি) জয়লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com