বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ জন পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করে কুমিল্লা জেলা পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ সূত্র জানায় ২৭ ফেব্রুয়ারি রাত অনুমান ০২.৩০ ঘটিকা হতে ০৩.৩০ ঘটিকার সময় বাদী মোসাঃ নাছরিন আক্তার (৩৫), স্বামী-মৃত এমদাদুল হক, সাং-উজিরাকান্দি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা’এর বসত ঘরের গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে হাত-পা বেঁধে আঘাত করে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বাদীর অভিযোগের প্রেক্ষিতে তিতাস থানার মামলা নং-১৪, তাং-২৭/০২/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলা রুজু হয়।

উক্ত ডাকাত দল একই রাতে রাত অনুমান ০১:০০ হতে ০২:০০ ঘটিকার যে কোন সময়ে বাদী মঞ্জুরা বেগম, স্বামী-মৃত মমতাজ মিয়া, সাং-কাকিয়াখালী, থানা-তিতাস, জেলা-কুমিল্লা’এর দরজা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে বাদীর মুখ চেপে ধরে পরিবারের অন্যান্য সদস্য কে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে ভরি স্বর্ণালংকার, ও অন্যান্য মূল্যবান জিসিনপত্রসহ মালামাল ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বাদীর অভিযোগের প্রেক্ষিতে তিতাস থানার মামলা নং-১৫, তাং-২৭/০২/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলা রুজু হয়।

উল্লেখিত পৃথক পৃথক ০২ টি মামলা রুজুর প্রেক্ষিতে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএ এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহকারি পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল) এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,দাউদকান্দি মডেল থানার একাধিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস/দাউদকান্দি থানার বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে ১২ জন ডাকাত গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে নিম্নবর্ণিত লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে উল্লেখিত মামলার ঘটনাসমূহের চান্দিনা, দাউদকান্দি,তিতাস,ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানার পূর্বের ০৯টি ডাকাতি মামলার রহস্য উদঘাটন হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো জীবন মিয়া (৪৫), পিতা-মৃত সাহেব আলী, মাতা-মৃত বানেছা খাতুন, গ্রাম-হাঁটাস, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছ), দেলোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত চারু মিয়া, মাতা-রোকিয়া বেগম, গ্রাম-পশ্চিম মলয়, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার বিভিন্ন থানায় ০৪ টি মামলা রয়েছে), মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত সিরাজ ভূইয়া, মাতা-জয় বাহার খাতুন, গ্রাম- আমিরাবাজ, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছ)
মোঃ নাসির (৩৬), পিতা-মৃত আবুল কাশেম, মাতা- মৃত মনোয়ারা বেগম, গ্রাম-হরিপুর, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ০৭ টি মামলা রয়েছে) , আবু তাহের (২২), পিতা-মৃত জাহেদ আলী, মাতা-মৃত আম্বিয়া বেগম, গ্রাম-দক্ষিণ মোহাম্মদপুর, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০৬ টি মামলা রয়েছে), মোঃ জামাল (হ কুদ্দুস (৪০), পিতা-মৃত মুনতাজ মিয়া, মাতা-মৃত পেয়ারা বেগম, গ্রাম-কালা সোনা, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছে) মোঃ ওবাইদুল (৩৫), পিতা-আব্দুল হামিদ, মাতা-মোছঃ ফজিলত নেছা, গ্রাম-মোহনপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা। মোঃ হানিফ (২৯), পিতা-মোঃ মোস্তফা, মাতা-নীলুফা বেগম, গ্রাম-অম্বরপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা: (পূর্বে সিএমপি, চট্টগ্রামের বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে), সৌরভ হোসন (২২), পিতা-আমির হোসেন, মাতা-রহিমা বেগম, গ্রাম-গাবদার গা, থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর; (পূর্বে ডিএমপি, ঢাকার বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে),মোঃ জহির (৪৮), পিতা-মোঃ লতিফ, মাতা-সাহার বানু, গ্রাম-পূর্ব পুনকারা, থানা-ব্রহ্মণপাড়া, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে),মোঃ মকবুল হোসেন (৩৭), পিতা-মৃত আলী হোসেন, মাতা-সাফিয়া বেগম, গ্রাম-বেখিনাঘর, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছে), মোঃ কামাল (৩২), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত মিরুজা বেগম, গ্রাম-দক্ষিণ নগর, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা এবং চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে)

এছাড়া গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ডাকাতি হওয়া যে সকল মালামাল উদ্ধার করা হয় তার মধ্যে
একটি স্বর্ণের চেইন, ০৩ (তিনটি) স্বর্ণের কানের দুল, রূপার নূপুর ০১ জোড়া, রূপার বেসলাইট ০১ টি, রূপার চেইন ০১ টি, ১ টি সিলভার রংয়ের ডিজিটাল ক্যামেরা, ০২ টি কষ্টি পাথর, ০১ টি টর্চ লাইট, ০১ টি ব্লেন্ডার মেশিন
০২ টি কাঠের বাটযুক্ত ছুরি, ০১ টি হলুদ রংয়ের কাটার ২৪ ইঞ্চি, একটি হলুদ রংয়ের কাটার, যাহা লম্বা ২৪ ইঞ্চি, একটি লোহার শাবল, যাহা লম্বা ৩২ ইঞ্চি, একটি লোহার রড, যাহা লম্বা ২৬ ইঞ্চি, ৫টি সিটিগোল্ড এর চুরি, ০১টি সিটিগোল্ড এর বেসলাইট, ১২টি বিভিন্ন রংয়ের হাফ প্যান্ট ও মুখোশ, একটি ট্রাভেলস ব্যাগ, ০২টি EVERYOAY ব্রান্ডের প্যাকেট ১/২ কেজি করে, ০১টি Ferrleaf ব্রান্ডের দুধের প্যাকেট,০১টি কালো রংয়ের Starlite ব্রান্ডের টর্চ লাইট, ০১টি GEEPAS ব্রান্ডের ব্রান্ডার মেশিন,০২টি Glucerna ব্রান্ডের দুধের কৌটা, ০১টি mi ব্রান্ডের রাউটার মেশিন চার্জারসহ,০১টি চোট চার্জ লাইট, ০২টি বেডশীট ও বালিশের কভার,বিভিন্ন মডেলের মোবাইল ফোন ১৩ টি,২ টি সিএনজিসহ নগদ ৩৭,২৪৭ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com