শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আগষ্টের আগে পরে পুলিশ হত্যাসহ সব অপরাধের বিচার হবে: আইজিপি কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন

কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত

কুমিল্লায় পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: এডিএম জাফর সাদিক চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন, সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা

আজ ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ভোটের আগের দিন পর্যন্ত কুমিল্লায় কর্মরত বহু সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ কার্ড সংগ্রহ করতে গিয়ে চরম হয়রানি ও বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, কুমিল্লার মূলধারার অনেক সিনিয়র সাংবাদিক এখনও পর্যবেক্ষণ কার্ড পাননি। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংবাদকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।

সংবাদকর্মীদের জন্য বরাদ্দ নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, জেলাজুড়ে মোট ৮৩৩ জনকে পর্যবেক্ষণ কার্ড প্রদান করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে যাদের কার্ড পেতে দেখা গেছে, তাদের অনেককেই স্থানীয় সাংবাদিক মহল চেনেন না বলে দাবি করা হয়েছে। অভিযোগ রয়েছে, অনিবন্ধিত ও শুধুমাত্র ফেসবুক পেজভিত্তিক কিছু ব্যক্তিও কার্ড পেয়েছেন।

স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর ক্ষেত্রেও কার্ড বিতরণে অসামঞ্জস্য দেখা গেছে কোনো পত্রিকায় চারজন, কোথাও তিনজন, আবার কোথাও মাত্র একজন সংবাদকর্মীকে কার্ড দেওয়া হয়েছে। এমন বৈষম্যের কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া কিছু রাজনৈতিক নেতাকর্মীকেও পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ জাফর সাদিক চৌধুরীর কাছে সাংবাদিক নেতারা বিষয়টি নিয়ে অনুরোধ জানালেও কার্ড বিতরণে বৈষম্য দূর হয়নি বলে অভিযোগ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি, কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদ, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা সাংবাদিক ক্লাব এবং কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শহীদ উল্লাহ বলেন, নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণে জেলা প্রশাসন চরম বৈষম্যমূলক আচরণ করেছে, যা নিন্দনীয়।

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী বলেন, প্রকৃত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, অযোগ্য ব্যক্তিদের কার্ড প্রদান করা হয়েছে এবং প্রকৃত সাংবাদিকদের বঞ্চিত করা হয়েছে।

কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান বলেন, প্রকৃত সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন হীন আচরণের তীব্র নিন্দা জানাই।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি এমন আচরণ করে থাকেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, প্রকৃত সাংবাদিকদেরই নির্বাচন পর্যবেক্ষণ কার্ড দেওয়া উচিত ছিল। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে।

এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ জাফর সাদিক চৌধুরীকে একাদিকবার কল দিয়েও পাওয়া যায়নি। সুত্র:ঢাকা ক্যানভাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com