বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

চাঁদপুরে অনিয়মের দায়ে ইউপি চেয়ারম্যানসহ মেম্বার বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

জাটকা সংরক্ষণে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচিতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন সরকার মুকুলসহ ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খলিল মিজিকে সগ ভয় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী শামছুল আলম মোহনের ভাতিজা।

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন ইতোমধ্যেই চাঁদপুর জেলা প্রশাসক ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দফতরে পৌঁছেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামাবাদ ইউনিয়নে নিবন্ধিত ৪৬০ জন জেলের জন্য সরকার থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মাঠপর্যায়ে তদন্তে দেখা গেছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জনপ্রতি ৭০ কেজির বেশি চাল বিতরণ করেননি। এ ঘটনায় স্থানীয়ভাবে জেলেদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এ অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং সদস্য ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ (যিনি ইউনিয়নের ট্যাগ অফিসারও)।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটির আহ্বায়ক প্রতিবেদনে উল্লেখ করেন, ইউনিয়ন চেয়ারম্যান স্বীকার করেছেন যে চাল বিতরণে কিছু অনিয়ম হয়েছে এবং তিনি এর দায়ভার গ্রহণ করছেন। প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠায়।

স্থানীয় সরকার বিভাগ তাদের প্রজ্ঞাপনে জানায়, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল এবং সদস্য খলিল মিজির বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়েছে এবং তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিকভাবে সমীচীন নয়। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা জনস্বার্থে জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com