মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সাইফুল ইসলাম:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

প‌বিত্র ঈদুল ফিতর‌ উপল‌ক্ষ্যে বা‌ড়ি‌ফিরা যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি পরিবহন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এবং একে খান বাস কাউন্টারে তদারকিকালে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

মঙ্গলবার দুপুরে নগরের অলংকার মোড় এবং একে খান বাস কাউন্টার সংলগ্ন বিভিন্ন বাস কাউন্টারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে, সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া দাবি করায় সাবিনা এন্টারপ্রাইজের প্রোপাইটর মো.  সালাউদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্ধারিত মুল্য তালিকা প্রদর্শন না করায় সোনিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর ইসহাককে ৫ হাজার টাকা, একই অভিযোগে জি এস ট্রাভেলসকে ৫ হাজার টাকা এবং তিশা প্লাটিনাম এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ‘সকল কাউন্টার এবং বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অতিরিক্ত মূল্য না নেওয়া এবং যাত্রীদের ভোগান্তি এড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com