মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

অব্যবস্থাপনা ১৫ মাসে দূর করা সম্ভব না- উপ‌দেষ্টা সাখাওয়াত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ বার পঠিত

দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে উপ‌দেষ্টা সাখাওয়াত বলেছেন, ‘১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা, অরাজকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব না। আমরা ইতোমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্রব্যবস্থাকে ভাঙচুুর করে সবকিছু ফেলে একজন সরকারপ্রধান পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময়তো লাগবে। আমরা চেষ্টা করছি, যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয়।

গতকাল দুপুরে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে সবাইকে প্রশাসনকে সহযোগিতার করার আহ্বান জানিয়ে বলেন, দ্রব্যমূল্য বর্তমানে অনেক নিয়ন্ত্রণে। রমজানে প্রচুর খেজুর, বুট, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান এলে মনে করেন এটা হরিলুটের মাস। তারা এ সময়টা একটা সিন্ডিকেট তৈরি করে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে, তারা যেন বাজার সিন্ডিকেট ভেঙে দেয়, এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন।

পরে উপদেষ্টা নিঝুম দ্বীপের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। নিঝুম দ্বীপ দেশের পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেÑ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্ল্যাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com