মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে জন্মাষ্টমী উৎসব পালিত

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

বগুড়া আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ বুধবার সকাল দশ ঘটিকার সময় আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে কয়েকটি মন্দির ও উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তালসন কেন্দ্রীয় কালী বাড়ী মন্দিরে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, বিশিষ্ট সমাজ সেবক ও কেন্দ্রীয় কালী বাড়ী মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্র, আরো বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল কুমার মৈত্র,উদয় কুমার সরকার,সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,আনন্দ কুমার কুন্ডু,পুজা উদযাপন পরিষদের নেতা অনিল গুপ্তা,নিতিশ কুমার পাল, ডাঃ গোপাল বর্মন,চন্দন কুমার কুন্ডু, অলোক মৈত্র ব্যাটেল,উত্তম কুমার কুন্ডু, অমল কুমার পাল, ভুষন কুমার সরকার, জগাই কুন্ডুসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com