মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ৮ দিনে ৭ খুন

আন্তর্জা‌তিক সংবাদঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগেই ঝরলো রক্ত। মালদার কালিয়াচকে তৃণমূল নেতা মোস্তফা শেখকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মালদার কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি।

জানা গেছে, ধারালো অস্ত্র নিয়ে মোস্তফার শেখের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। তৃণমূলের গোষ্ঠীর অভ্যন্তরণী কোন্দলে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

হত্যার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেস। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে ৮ দিনে রাজ্যে ৭টি হত্যার ঘটনা ঘটেছে। প্রথম প্রাণহানির ঘটনাটি ঘটে মুর্শিদাবাদে। তিনি কংগ্রেসের কর্মী ছিলেন। মুর্শিদাবাদের নবগ্রামে একজন তৃণমূল কর্মী নিহত হন। সব মিলিয়ে বাংলায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই কয়েকদিনে।

কালিয়াচকে তৃণমূল নেতা হত্যার খবর পেয়েই মালদা জেলাশাসককে ফোন করে কমিশন। মালদা জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। হত্যার ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। কংগ্রেসের পাল্টা দাবি, তৃণমূলে কোন্দলের ফলেই এসব ঘটনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com