বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

রুশ পারমাণবিক অস্ত্র পেতে শুরু করেছে বেলারুশ

আন্তর্জা‌তিক সংবাদঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২১৪ বার পঠিত

রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র পেতে শুরু করেছে বেলারুশ। মঙ্গলবার (১৩ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে রয়টার্স।

একটি সামরিক অস্ত্রাগারের সামনে দাঁড়িয়ে লুকাশেঙ্কো বলেন, ‘রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা এসেছে। বোমাগুলো জাপানের নাগাসাকি ও হিরোশিমায় নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও ৩ গুণ বেশি শক্তিশালী।

চলতি বছরের মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৯ জুন) তিনি জানিয়েছেন, মিনস্কে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা চালু হওয়ার পরই এসব অস্ত্র মোতায়েন করা হবে।

সোভিয়েত আমলের পর প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে কোনও দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে চলেছে রাশিয়া। স্বভাবতই বিষয়টি ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

এ বিষয়ে সমালোচনার মুখোমুখি হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন পুতিন। তিনি উল্লেখ করেছেন, বিগত কয়েক দশক ধরেই ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে ওয়াশিংটন। রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com