মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক চুল্লিতে রুশ হামলার প‌রিকল্পনা

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২১০ বার পঠিত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ্জিয়া পারমাণবিক চুল্লিতে বড় ধরনের হামলা চালাতে পারে মস্কো। ইউক্রেনের পরিকল্পিত পাল্টা হামলা ভেস্তে দিয়ে দখলকৃত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া এমন পরিকল্পনা করছে বলে দাবি কিয়েভের। শুক্রবার (২৬ মে) এ কথা জানিয়েছে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জাপোরিজ্জিয়া চুল্লিটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র। অঞ্চলটিতে বারবার গোলাবর্ষণের জন্য একে অপরকে দায়ী করে আসছে মস্কো ও কিয়েভ।

কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদফতর বলছে, চুল্লিটিতে শিগগিরই গোলাবর্ষণ করে তেজষ্ক্রিয় রশ্মি ছড়াতে পারে রুশ সেনারা। ফলে ঘটনা তদন্ত করতে আন্তর্জাতিক কর্তৃপক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেবে। এভাবে পাল্টা হামলা ভেস্তে দেওয়ার পরিকল্পনা করছে ক্রেমলিন।

কিয়েভের দাবি, চুল্লিটিতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়মিত পরিদর্শন ব্যাহত করছে রাশিয়া। যদিও এমন দাবির কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা।

এই বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া দাবি করে, পারমাণবিক কেন্দ্রে নিজেরা হামলা করে সেটির দায় মস্কোর ওপর চাপানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এছাড়া কিয়েভের বিরুদ্ধে জৈবিক ও পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনার অভিযোগ করে আসছে মস্কো। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com