মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব‌রিশা‌লে পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যকে পেটালেন ছাত্রলীগ নেতা

ব‌রিশালা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিএইচপি একাডেমির সামনে মোটরসাইকেলের চাকা পায়ে লাগায় পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাসকে মারধর করেছেন ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীরা। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চার জনকে আটক করা হয়েছে।

আটক বাকিরা হলেন- মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার নাগ‌রিক খবর‌কে জানান, আহত কনস্টেবল ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। বিএইচপি অ্যাকাডেমি অতিক্রমকালে তার মোটরসাইকেলের সামনের চাকা ছাত্রলীগ জাকিরের পায়ে আঘাত লাগে। এতে ক্ষুব্ধ হয়ে কনস্টেবলকে মারধর করে জাকিরসহ তার সঙ্গীরা। এ সময় হেলমেট খুলে পরিচয় দেওয়ার পরও এলোপাথাড়ি কিলঘুষিতে জর্জরিত করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেন। ঘটনা শোনার পরপরই ওই চার জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com