রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্সে লোকপ্রশাসন বিষয় পেলো প্রিয়া রানী দাস

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৫১৩ বার পঠিত

গৌরীপুরের মেধাবী শিক্ষার্থী প্রিয়া রানী দাস দর্শন বিভাগে (philosophy) ভর্তি হয় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় কোটা থাকার কারনে ২৪ জানুয়ারী অনার্স ( honours) প্রথম বর্ষের জন্য লোকপ্রশাসন ( public Administration) বিষয় নির্ধারন করা হয়।

তার সাথে আলাপকালে জানা যায়,দলিত সম্প্রদায়ের কোটা থাকার কারনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পূর্বের ভর্তিকৃত বিষয় দর্শন বিভাগ থেকে আরো অধিক গুরুত্বপূর্ণ বিষয় লোকপ্রশাসনে অধ্যয়নের ব্যবস্থা করেছেন। এ ব্যপারে সে খুবই আনন্দিত ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ ।

প্রিয়ার বাবা সাংবাদিক দিলীপ কুমার দাস বলেন, সুশীল সমাজ ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতায় নির্ধারিত সময়ে তিনি তার মেয়েকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি করতে সক্ষম হয়েছেন। দেশ ও প্রবাসের যেসকল ব্যক্তিবর্গ তার মেয়ের পড়ালেখার প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ থাকবেন। আগামী দিনগুলোতেও তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রিয়া রানী দাস ও তাদের পরিবার নিয়ে কালেরকণ্ঠ ও প্রথমআলোসহ প্রায় ৩০/৩৫ পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়েছে। এটি বাংলাদেশে ব্যাপক আলোচিত হয়েছে। জীবনের শেষ পর্যায়ে তিনি তার মেয়ের ( বিসিএস) পাশের বিজয় ও পরমানন্দ সেই শুভক্ষণ তার দু`নয়নে প্রত্যক্ষ করার আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি প্রিয়া রানী দাসের জন্য সকলের নিকট আশীর্বাদ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com