বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

জা‌তিসং‌ঘ শা‌ন্তিরক্ষা মিশন থে‌কে দে‌শে ফিরল ১৬২ জন নারী পু‌লিশ: শান্তীরক্ষী প্রেরনকারী দেশ হি‌সে‌বে প্রথম স্থানে বাংলা‌দেশ

‌বি‌শেষ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮২ বার পঠিত

কঙ্গ থে‌কে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্টের ১৬২ সদস্য। শনিবার (১২ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে পুলিশের ফিমেল ফিমেল ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) ইউনিটের ১৬২ জনের এ ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সালমা সৈয়দ পলি। সফলতা ও সুনামের সঙ্গে তারা এক বছর সাড়ে তিন মাস তারা কঙ্গো শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করলেন। পুলিশ সদর দফতরের ইউএন শাখার কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে মিশন সম্পন্নকারী শান্তিরক্ষীদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এফপিইউ প্রেরণ করছে। জা‌তিসংঘ মিশ‌নে অংশগ্রহনকারী দেশগু‌লোর ম‌ধ্যে বাংলা‌দে‌শ সেরা প্রশংসা অর্জন ক‌রে।

এছাড়াও  জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আবার প্রথম স্থান অর্জন করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।বর্তমানে ছয় হাজার ৭৩১ জন বাংলাদেশি শান্তিরক্ষী সদস‌্য পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com