শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কালো টাকায় নির্বাচনী তরী পার হতে চেয়েছিলেন সাক্কু: এম‌পি বাহার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২২৩ বার পঠিত

একটি কুচক্রী মহল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বিতর্ক করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, কালো টাকা দিয়ে নির্বাচনী তরী পার হতে চেয়েছিলেন সাক্কু। তিনি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে কালো টাকা দিয়ে কিনেছিলেন। প্রশাসনের সেই কর্মকর্তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা বিজয়ী হওয়ায় কুমিল্লা শিক্ষক সমাজ আয়োজিত আনন্দ সমাবেশে তিনি এসব একথা বলেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন বাহার বলেন, কিছু নেতার কুকর্মের কারণে কুমিল্লাকে এগিয়ে নিতে পারছি না। কুমিল্লায় এত বেঈমান-মুনাফেক আছে এ সিটি নির্বাচনের আগে আমিও জানতাম না। প্রশাসনের পাশাপাশি দলের কিছু নেতাও সাক্কুর টাকার কাছে বিক্রি হয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লাকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। কারণ জাতির পরিবর্তন করতে পারেন একজন আদর্শবান শিক্ষক।

জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।

এ সময় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিকুল্লাহ খোকন, আরফানুল হক রিফাতের সহধর্মিণী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী প্রমুখ।

উপস্থিত ছিলেন- সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, আলেকজান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, রাচিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিকুর রহমান পাটোয়ারী, ফরিদা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com