বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

আফগানদের জন্য নগদ এক কো‌টি টাকা দি‌বে বাংলাদেশ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৬১ বার পঠিত

বর্তমানে আফগানিস্তানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দি কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের তহবিলে নগদ এক কোটি টাকা অনুদান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অর্থ ওই সংস্থার তহবিলে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রবিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন বাংলাদেশ সরকারের পক্ষে আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে। এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এই অর্থ জাতিসংঘের মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

এ অনুদান প্রধানমন্ত্রীর অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতা নীতির বাস্তব প্রতিফলন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অনুদান প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com