শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

আইভীর সঙ্গে দেখা করতে গেলেন ডিআইজি হারুন

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া হারুন অর রশিদ। রবিবার (১৫ মে) রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় আইভীর চুনকা কুটিরে পৌঁছান তিনি। এ সময় মেয়র আইভীসহ উপস্থিত সবাই হারুন অর রশিদকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

ওই সময়ে উপস্থিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির বলেন, ‘মেয়র আইভীর সঙ্গে ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া হারুন অর রশিদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মেয়রের বাড়িতে তিনি প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন। মূলত মেয়র আইভী সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হওয়ার পর তার সাক্ষাতের কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে পারেনি। আজ তিনি আসার পর মেয়র তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও তার পদোন্নতির জন্য বিশেষভাবে অভিনন্দন জানান।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘সৌজন্য সাক্ষাতে মেয়র আইভী হারুন অর রশিদকে পদোন্নতির জন্য অভিনন্দন জানান। পরে নানা রকম মিষ্টি ও ফল দিয়ে তাকে আপ্যায়ন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. শহীদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুমসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com