বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

তাকিয়ে থাকলে চোখ জ্বলছে ডা. মুরাদের

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫২৫ বার পঠিত

বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) খুলে পড়ে আহত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান তার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সংবাদকর্মীদের। তিনি বলেন, সেলাই থাকার কারণে ব্যথা অনুভূত হচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ জ্বলে ওঠে। তবে অবস্থা বৃহস্পতিবারের চেয়ে ভালো। শনিবার (১৪ মে) দুপুরের দিকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক মুরাদের ক্ষতস্থানে ড্রেসিং করে দেন। এরপর থেকে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

এর আগে বৈঠকখানায় সিলিং ফ্যান ভেঙে পড়ে গুরুতর আহত হন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। গত ১২ মে রাত সাড়ে ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মে ডা. মুরাদ হাসান ঢাকা থেকে তার নির্বাচনী এলাকার বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির বৈঠকখানায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ তার মাথার ওপরে থাকা সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে। ফ্যানের পাখা লেগে কপালের ডান পাশে কেটে গুরুতর আহত হন তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেন।

উল্লেখ্য, চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁসের ঘটনায় মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান। এরপর দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com