বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

অফিস থেকে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে বাসচাপায় নিহত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪১০ বার পঠিত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সাব্বির হোসেন মুন্না (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির হোসেন মুন্নার গ্রামের বাড়ি চাঁদপুরে। রাজধানীর মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন।

নিহতের সহকর্মী কামরুল হাসান বলেন, ‘সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে হানিফ ফ্লাইওভারের ওপর রাস্তা পার হওয়ার সময় ঠিকানা পরিবহনের একটি দ্রুতগামী বাস মুন্নাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মুন্নাকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com