বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে অজ্ঞান পার্টির খপ্পরে সব খোয়ালেন টাইলস মিস্ত্রি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫৬৭ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল খুইয়েছেন সজিবুল ইসলাম (২৬) নামে এক টাইলস মিস্ত্রি।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৫টায় গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে স্টোমাক ওয়াশ করা হয়।

শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব হোসেন বলেন, গুলিস্তান জিরো পয়েন্টের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন সজিবুল ইসলাম। হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে স্টোমাক ওয়াশ করা হয়।

তিনি আরও বলেন, পাকস্থলী ওয়াশ দেওয়ার পরে সজিবুল জানান- তিনি পেশায় টাইলস মিস্ত্রি। আজ গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা যাওয়ার জন্য গুলিস্তানে আসেন। সেখানে একটি দোকানে বসে চা খাওয়ার সময় কেউ চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দেয়। পরে চা খেয়ে তিনি অচেতন হয়ে যান। অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থেকে কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।

সজিবুল ইসলাম বলেন, ঢামেকে পাকস্থলী ওয়াশের পর সজিবুল ইসলাম সুস্থ বোধ করেন। তার কাছে টাকা না থাকায় আমরা কিছু টাকা দিয়ে তাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com