বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

সয়াবিন তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, গ্রেফতার ১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৩৭ বার পঠিত

বাজারে কৃত্রিম সংকট ও রমজানকে সামনে রেখে অধিক মুনাফা লাভের আশায় সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মোঃ লায়েকুজ্জামান। যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন সাবেক উপ-সহকারী কর্মকর্তা।

আজ শনিবার (১২ মার্চ ২০২২) সকালে নিজ কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, বিপিএম(বার), পিপিএম।

সয়াবিন তেল উদ্ধার ও গ্রেফতার সম্পর্কে উপ-পুলিশ কমিশনার বলেন, “আমাদের মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ মনির হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ মার্চ ২০২২) সন্ধ্যা ০৭:৫০ টায় ১/১ কাজী নজরুল ইসলাম রোডের একটি বাসা থেকে তীর ও বসুন্ধরা ব্র্যান্ডের ৫১২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন। এ ঘটনায় মোঃ লায়েকুজ্জামান জামান নামে একজনকে গ্রেফতার করা হয়। যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন সাবেক উপ-সহকারী কর্মকর্তা”।

এই সময়ে সয়াবিন তেলের মজুদ সম্পর্কে তিনি বলেন, “গ্রেফতারকৃত লায়েকুজ্জামান গত ৬ মার্চ ২০২২ তারিখ কৃষি মার্কেটের সূর্য এন্টার প্রাইজ থেকে ৬৩৬০ টাকায় দুইটি কার্টুনে ৪০ লিটার সয়াবিন তেল ক্রয় করে রিসিট সংগ্রহ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন দোকান থেকে সয়াবিন তেল সংগ্রহ করে ওই রিসিটে নিজ হাতে পরিমাণ বসিয়ে নেন, যা ফৌজদারি অপরাধ”।

এ সয়াবিন তেল মজুদের মোটিভ সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, “গ্রেফতারকৃত লায়েকুজ্জামান কোন ব্যবসায়ী নন, কোন তেলের ডিলারও নন। তিনি রমজানকে সামনে রেখে ভবিষ্যতে বাড়তি দামে বিক্রি করার জন্য এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য এই তেল মজুদ করে রেখেছেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে”।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপ-পুলিশ কমিশনার বলেন, “বাজারে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য ব্যক্তি এবং ব্যবসায়ী প্রতিটি পর্যায়ে পুলিশ মনিটরিংয়ে রেখেছে। গ্রেফতারকৃত লায়েকুজ্জামানের পিছনে আরো কেউ রয়েছেন কিনা তা বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যাবে”।

ভবিষ্যতে কেউ জনগণকে কষ্ট দিতে বা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com