বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে: আইনমন্ত্রী

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৬৭ বার পঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। প্রথম কাজ হিসেবে তারা শিগগির জেলা পরিষদ নির্বাচন দেবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে সেটি করবে সরকার।

শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে করকার। এ কারণে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদের কাউছার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌরসভার মেয়র এমজে হাক্কানী, সাবেক পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com