বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বিএনপি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৩৯ বার পঠিত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। চিকিৎসার জন্য সরকারের কাছে তাদের আবেদন করা উচিত। তিনি বলেন, রাজনৈতিক ক্যান্সার চিকিৎসা করার সাহস সরকারের আছে।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভাল থাক, দেশের অর্থনীতি ভাল থাকুক, দেশের মানুষ সাহসিকতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করুক- এটা বিএনপি চায়না। তারা আছে দন্ডিত ও অসুস্থ খালেদা জিয়া ও পলাতক তারেককে নিয়ে। এটা তাদের রাজনীতি। ১৮ কোটি মানুষ গর্তে চলে গেলেও তাদের কিছু যায় আসেনা বলে উল্লেখ করেন খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের কারণে ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে, মর্যাদার জায়গায় গেছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।

প্রতিমন্ত্রী পরে বিরলে চৌধুরীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, কালিয়াগঞ্জ বাজার হতে কামদেবপুর বাজার ভায়া এনায়েতপুর (ধর্মজৈন) সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন, কামদেবপুর হতে চকেরহাট সংযোগ সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন, মিরাবন নোনাব্রীজ থেকে বিশ্বনাথপুর জিপিএস পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন, মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ পরিদর্শন এবং প্রধানমন্ত্রী প্রদত্ত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com