বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ ভারত থে‌কে ফিরেছে

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২২৬ বার পঠিত

আন্তর্জাতিক নৌমহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’। রোববার (৬ মার্চ) জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটিতে এসে পৌঁছায়।

নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী একটি সুসজ্জিত দল বাদ্যযন্ত্র বাজিয়ে জাহাজটিকে স্বাগত জানায়। অনুষ্ঠানে পদস্থ নৌ-কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক নৌমহড়া মিলান-২০২২’ এ অংশ নিতে ভারতের উদ্দেশ্যে মোংলা নৌঘাঁটি ছেড়ে যায় জাহাজটি। এরপর ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত মহড়ায় অংশ নেয় জাহাজটি। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁইঞার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌসদস্য মহড়ায় অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধ- এ মহড়ার মূল লক্ষ্য বলে জানায় নৌবাহিনী।

মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com