বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

গুলশানে এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৫৯ বার পঠিত

রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের বাসায় প্রেমিকের সঙ্গে অভিমান করে মোছা. জান্নাতুল নওরিন এশা (২২) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের মেয়ে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৪ মার্চ) ভোর ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় সুমি আক্তার জানান, প্লাবন ঘোষ নামের এক ছেলের সঙ্গে তার দীর্ঘদিন প্রেম হয়। গতকাল দুজনের ঝগড়া এবং কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এশা তার রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। গ্রামের বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা থানার দক্ষিণ সরণি রোড আবাসিক এলাকায়। বর্তমানে গুলশানের সুবাস্তু টাওয়ারের ৯/ সি/২ নম্বর ফ্ল্যাটে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com