বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

সাগরে লঘুচাপ সৃ‌ষ্টি – বাড়বে তাপমাত্রা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২২৫ বার পঠিত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি অনেক দূরে থাকায় বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এছাড়া বৃষ্টির পর উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা ফের বাড়ার ধারায় ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মঙ্গলবার (১ মার্চ) তা কমে হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দু’দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলেও জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com