বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

নির্বাচন ভবনে নতুন সিইসির যোগদান

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৯ বার পঠিত

আগামী পাঁচ বছর দেশের নির্বাচন কর্মযজ্ঞ পরিচালনা করবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার শপথ গ্রহণের পর আজ থেকে নির্বাচন কমিশনে অফিস শুরু করেছেন কমিশনাররা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দপ্তরে প্রবেশ করেন। এ কক্ষে বসেই আগামী পাঁচ বছরের নানা নির্বাচনী কর্মযজ্ঞ পরিচালনা করবেন তিনি।

এছাড়াও ৯টা ৩৫ মিনিট নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে প্রবেশ করেন কমিশনার রাশেদা সুলতানা।

পরে সকাল ১০টায় আসেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান এবং সর্বশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন নতুন কমিশনার মো. আলমগীর।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের ফুলের শুভেচ্ছা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির কর্মকর্তারা। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com