বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বিমানবন্দরে ডলার ভাঙানোর ফাঁদে ফেলে প্রতারণা করতেন জাবেদ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৭ বার পঠিত

ডলার ভাঙানোর নামে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. জাবেদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিকেলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক জাবেদ কখনও যাত্রী, কখন যাত্রীর স্বজন পরিচয়ে বিমানবন্দর এলাকায় ঘোরাঘুরি করতেন। এসময় তিনি বিদেশগামী যাত্রীদের সঙ্গে গল্প করে তৈরি করতেন সখ্য। এরপর তাদের সঙ্গে কথা বলে গন্তব্য এবং সঙ্গে থাকা টাকা-পয়সার তথ্য নিতেন। যাত্রীর ধরন বুঝে বলতেন, ‘ডলার সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, রিয়াল কিংবা দিরহাম নিতে হবে।’ এরপর যাত্রীর টাকা, পাসপোর্ট ও মোবাইল নিয়ে পালিয়ে যেতেন।

জিয়াউল হক বলেন, প্রতারণার শিকার যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাকে ধরার জন্য নজরদারি বাড়ানো হয়। এসময় সকালে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের কনকোর্স হল এলাকায় বিভিন্ন যাত্রী ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিযুক্তকে। সেখানে সাদা পোশাকে দায়িত্বরত এপিবিএন সদস্যরা তার প্রতি বিশেষ নজর রাখেন। প্রতারণার বিষয়টি এপিবিএনের সিভিল টিমের নজরে আসলে তাকে আটক করা হয়।

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন কৌশলে বিদেশগামী যাত্রী ও তাদের স্বজনদের মোবাইল নম্বর নিয়ে নানা কথা বলে, কৌশলে বা ভয়-ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com