সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

ইনফিনিক্স আনছে স্মার্টফোন ‘জিরো ৫জি’

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৫ বার পঠিত

শিগগির বাজারে আসছে ইনফিনিক্সি ব্র্যান্ডের প্রথম ৫জি স্মার্টফোন ইনফিনিক্স ‘জিরো ৫জি’। গত ৮ ফেব্রুয়ারি চীনের সাংহাইতে প্রাথমিকভাবে এই ডিভাইসটি উন্মোচিত হয়। শক্তিশালী ‘৬এনএম ৫জি চিপসেট’ এবং বাহারি ডিজাইনের এই মোবাইলটি ধীরে ধীরে সারাবিশ্বেই সহজলভ্য হবে।

স্মার্টফোনটিতে রয়েছে ‘৬এনএম মিডিয়াটেক ডাইমেনেস্টি ৯০০ মাস্টার প্রসেসর’, ইউনি-কার্ভ ডিজাইন, ৩০এক্স আল্ট্রা জুমের ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পল রেট সম্বলিত ৬.৭৮” ইঞ্চির এফএইচডি+ আল্ট্রা-সম্মুথ ডিসপ্লে এবং ৩৩ ওয়াট চার্জ টেকনোলজির (টিইউভি রাইনল্যান্ড প্রযুক্তির দ্রুত ও নিরাপদ সুবিধাসম্পন্ন) ৫০০০এমএএইচ ব্যাটারি।

এ প্রসঙ্গে ইনফিনিক্স মোবিলিটির ডেপুটি প্রোডাক্ট ডিরেক্টর চার্লস ডিং বলেন, আজকের দ্রুত বর্ধনশীল বাজার ব্যবস্থায় ইনফিনিক্স কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। একইসঙ্গে, গ্রাহকদের দিচ্ছে উচ্চ পারফরম্যান্সের ৫জি প্রযুক্তি সেবা। ‘জিরো ৫জি’ স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকরা আরো সহজ ও বিস্তৃতভাবে এই সুবিধা উপভোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, আমাদের উদ্ভাবিত প্রযুক্তির নান্দনিক ও বেশ হালকা এই মোবাইলে অধিকতর ভালো পারফরম্যান্স পাবেন ব্যবহারকারীরা। পাশাপাশি তারা সাশ্রয়ী মূল্যের একটি ৫জি স্মার্টফোনে যেসব কাঙ্ক্ষিত ফিচার আশা করেন, সেসব-ই মিলবে এই ডিভাইসে।

‘৬এনএম মিডিয়াটেক ডাইমেনেস্টি ৯০০ ৫জি চিপসেট’ সম্বলিত শক্তিশালী ইনফিনিক্স ‘জিরো ৫জি’ স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ডাউনলোড ও গেমিং সুবিধা পাবেন। পাশাপাশি এই মোবাইলফোনটি এটির ব্যাটারির সক্ষমতাও আরো বেশি সময়ে ধরে রাখে এবং ইন্টারনেট ব্যান্ডউইথ এর সামার্থ্য যাচাই করে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের ৪জি কিংবা ৫জি সেবা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com