বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ট্রেন যাত্রায় হারিয়ে যাওয়া শিশুকে ৯৯৯ ফোনে উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৯ বার পঠিত

ময়মনসিংহ থেকে পরিবারের সঙ্গে বলাকা এক্সপ্রেসে গাজীপুরের জয়দেবপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিল সাত বছর বয়সী আজিজ। পথিমধ্যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কাছে ট্রেনটি স্বল্প সময়ের জন্য থামে। প্রাকৃতিক কাজ সারতে জন্য ট্রেন থেকে নামে আজিজ। কিন্তু ততক্ষণে ট্রেনটি চলতে শুরু করে। দৌড়েও আর ট্রেনে উঠতে পারেনি আজিজ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সে কান্নাকাটি শুরু করে। শিশুটির কান্না দেখে স্থানীয় একজন বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানান।

৯৯৯-এর কল টেকার কনস্টেবল নাঈম ইসলাম কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এএসআই মো. আসাদুজ্জামান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ ৯৯৯-কে জানান, তারা শিশুটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসার ২০ মিনিট পর শিশুটির পরিবার তাকে খুঁজতে খুঁজতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে চলে আসে। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com