বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌র উত্তরায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৫ বার পঠিত

রাজধানীর উত্তরায় গাড়ির ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান আসাদ (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা-পূর্ব থানার উত্তরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিদ্দিকুর রহমান নাটোর সদর উপজেলার বড় হরিষপুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে। তিনি উত্তরা আজমপুর বটতলা এলাকায় থাকতেন।

স্ত্রী মোছা. মাহমুদা পারভীন বলেন, আমার স্বামী বসুন্ধরা গ্রুপে চাকরি করতেন। সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হন। কসাইবাড়ি রেলগেট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন সিদ্দিকুর। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সিএনজি চালক থেকে জানতে পেরেছি কোনো একটি পুলিশের গাড়ি আমার স্বামীর মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে। পরে পুলিশের সদস্যরাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com