বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বি‌ভিন্ন দূরারোগ্য আক্রান্তদের নিয়মিত অনুদান দিচ্ছে সরকার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৭ বার পঠিত

অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে। ক্যানসার, কিডনিসহ ছয়টি দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সরকার নিয়মিত অনুদান দিচ্ছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কিডনি ডায়ালাইসিস সেবায় ভর্তুকি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ কথা ব‌লেন। সরকারি উন্নয়ন সংস্থা ‘আগে দেশ’ ও ‘সোনার বাংলা ফাউন্ডেশন’উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

সোনার বাংলা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার (অবসরপ্রাপ্ত সচিব) হোসনে আরা বেগমের (এনডিসি) সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ‘আগে দেশ’-এর প্রতিষ্ঠাতা ও সোনার বাংলা ফাউন্ডেশনের সভাপতি ড. আবু হেনা মোস্তফা কামাল, আগে দেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ রাশেদ প্রমুখ।

মন্ত্রী বলেন, দেশে দূরারোগ্য বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। সীমিত আয়ের অসহায় মানুষের পক্ষে এসব রোগের ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবছর ৩০ হাজার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে।

অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিতদের সহায়তায় প্রবাসীদের উদ্যোগে পরিচালিত ‘আগে দেশ’ সংস্থার কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগী সংস্থা ও ব্যক্তি উদ্যোগে মানবতার সেবায় এগিয়ে আসলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।’

পরে মন্ত্রীর পক্ষে ঢাকা, নরসিংদী, রাজশাহী ও রংপুরের রোগীদের হাতে নগদ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

দেশে কিডনি রোগীদের অত্যাধুনিক ডায়ালাইসিস সেবা প্রদানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আগে দেশ’কে সমাজকল্যাণ মন্ত্রণালয় দুই কোটি ৫০ লাখ টাকা ভর্তুকি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com