বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

মু‌নিয়ার মামলায় মীম গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৮ বার পঠিত

রাজধানীর গুলশানে কলেজশিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া মৃত্যুর ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারনামীয় আসামি সাইফা রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মিমের ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে নেওয়া হয়।

সন্ধ্যায় পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইফা রহমান মিমকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে এনে জিজ্ঞাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। সাইফা রহমান মিম হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী।

মুনিয়ার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও তার পরিবারের সদস্যদের অব্যাহতি দিয়ে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া গত ৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মামলা করেন।

ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরুজা পারভীন বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বসুন্ধরার এমডি আনভীরের পাশাপাশি তার বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা, শারমিন, সাইফা রহমান মিম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহিম আহমেদ রিপনকে এ মামলায় আসামি করা হয়।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আদালতের নির্দেশে গুলশান থানায় গত ৭ সেপ্টেম্বর মামলা হয়। পরে মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com