বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে অস্ত্র-ইয়াবাসহ পিচ্চি মনির এক সহ‌যোগীসহ গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৭ বার পঠিত

ঢাকা হাজারীবাগ ও ধানমন্ডি এলাকার মাদক সম্রাট ও হত্যামামলার আসামি মো. আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনিরকে এক সহযোগী গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ায়রি) রা‌তে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারের অন্যতম হোতা পিচ্চি মনির ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একাধিক বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এর আ‌গে ২০১৯ সালের জানুয়ারিতে পলাতক আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির ওরফে তোতা মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। সেসময় তার কাছ থেকে ম্যাগাজিনসহ সিলভার রংয়ের একটি বিদেশি পিস্তল, একটি গুলির খোসা ও ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুই হাজার ইয়াবাসহ পিচ্চি মনির ও তিনজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com